মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

ছয় মাসে বিদেশি ঋণ এসেছে ৩৫৩ কোটি ডলার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই-ডিসেম্বরে দেশে মোট ৩৫৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে।

এর মধ্যে সর্বশেষ ডিসেম্বরে ২০০ কোটি ডলারের মতো ছাড় হয়েছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ছাড় হয়েছে প্রায় ১০০ কোটি ডলার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি জুলাই-ডিসেম্বর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

রোববার (২৬ জানুয়ারি)  প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে বিপুল পরিমাণ বিদেশি ঋণ ছাড় হওয়ায় গত ছয় মাসের সার্বিক হিসাবে ঋণ পরিশোধের পরিমাণ বেশ বেড়েছে।

অন্যদিকে এই ছয় মাসে সরকারকে বিদেশি ঋণ বাবদ পরিশোধ করতে হয়েছে ২৩৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে ১৭২ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল।

তবে গত ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ ছাড় বাড়েনি। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে সব মিলিয়ে ৪০৬ কোটি ডলারের বৈদেশিক সহায়তা পাওয়া গিয়েছিল। এবার একই সময়ে এর চেয়ে ৫৩ কোটি ডলার কম এসেছে।

এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি সংস্থা ও দেশের কাছ থেকে ঋণসহায়তা বাবদ তেমন প্রতিশ্রুতি মিলছে না।

গত জুলাই-ডিসেম্বর ছয় মাসে এডিপির জন্য মাত্র ২৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ের ৪০ শতাংশের সমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!