মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে বেড়েছে ছি/ন/তা/ই, কেউই নিরাপদ নন সিলেট অ/প/হ/র/ণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য আ*ট*ক চুনারুঘাটে ধরা পড়ল ‘বহুরূপী’ প্রতারক ও ধ র্ষ ক মৌলভীবাজার জেলায় নূরীয়া মিশন এর পক্ষ থেকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন এতিম শিশুদের নিয়ে ইফতার করলো শান্তিগঞ্জ সমিতি সিলেট’ তাহিরপুর পুলিশের অভিযানে ১ পুরিয়া গাঁজা জব্দ, যুবককে মাদক কারবারি সাজিয়ে মামলা! হাদি হ/ত্যা/র আসামী ফয়সাল ও আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু সিলেটে বার্টন, ইজি, মিলান, হিদায়াহ, ক্লাবহাউসসহ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা সিলেটে নকল স্বর্ণ বিক্রির অভিযোগে আ ট ক ১ মুশফিকুল ফজল আনসারীসহ ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

চৌহাট্টায় ছাত্র-জনতার উপর হামলার নতুন মামলা : আনোয়ার সহ আসামী ৬৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন মোগলাবাজার থানার আলমপুর মনিপুর গ্রামের কামাল হোসেন রুস্তুমের পুত্র আশিকুর রহমান ইমন (১৯)।
মামলায় উল্লেখ করা হয়- গত ৩ আগস্ট বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলাকালে নগরীর চৌহাট্টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র হামলায় বাদী গুরুতর আহত হন।
দফায় দফায় ৫ বারের অধিক সময় হাসপাতালে ভর্তি হয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছে। থানায় মামলা না নেয়া আদালতে মামলা করেন সেদিন গুরুতর আহত মামলার বাদী আশিকুর রহমান ইমন (১৯)।
মামলার আসামীগণ হলেন- ১। সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), ২। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ (৩৫), ৩। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭), ৪। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), ৫। জেলা ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ নাইম (২৫), ৬। আমিনুল ইসলাম শিপলু (২৭), ৭। কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা সাদেক আহমেদ তাহের (২২), ৮। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো: নাইমুর রহমান (২৪), ৯। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মো: সাহিদুর রহমান (২৮), ১০। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ মোঃ আলী আহমেদ (৩০), ১১। সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মনিন্দ্র রঞ্জন দে (৫৫), ১২। স্বেচ্ছাসেবক লীগ নেতা তুফায়েল আহমদ (২৭), ১৩। মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ (৩২), ১৪। জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম (৩৫), ১৫। জেলা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ (২৬), ১৬। আওয়ামী লীগ নেতা জাহিদ খান সায়েক (৫৫), ১৭। লোকমান হাকিম (৩৫), ১৮। নাঈম আহমদ (২৮), ১৯। শামীম আহমদ আলমাছ (৩২), ২০। মো: সাইদুল হক তৌকির (২৪), ২১। জিল্লুর রহমান উমেল (৩৫), ২২। সালাউদ্দিন (৩৪), ২৩। আফতাব আলী, ২৪। সানজিদা ইসলাম তমা, ২৫। রেজা মাহবুব করিম চৌধুরী (২৮), ২৬। মোঃ সালমান চৌধুরী (৩০), ২৭। রানু মিয়া (২৬), ২৮। শাহ মোঃ দিলওয়ার (৪২), ২৯। চন্দন পাল (৪২), ৩০। রশিদ আহমদ (৪৫), ৩১। সায়েক আহমদ (৪৩), ৩২। এনাম আহমদ (৩৮), ৩৩। মানসুর আহমদ চৌধুরী (৩৫), সহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী এডভোকেট মোর্শেদ মিয়া মিজান।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!