মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

চার-ছক্কা হাঁকিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শেষ ওভারে জয়ে জন্য প্রয়োজন ছিল ১২। জয়ের পাল্লা তাই ভারি ছিল থাইল্যান্ডের দিকেই। প্রথম বলে শরীফা খাতুন সিঙ্গেল নেন। এতে স্ট্রাইক পান ফারজানা। দ্বিতীয় বলে চারের পর তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। এতেই ম্যাচে আসে সমতা। চতুর্থ বলে অবশ্য আউট হয়ে যান ফারজানা। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন জান্নাতুল ফেরদৌস।

৩ উইকেটের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে ম্যাচে ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে থাইল্যান্ড।

কোচারোএনকাই ৩৪ ও চানথাম করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের।  প্রথম চার ওভারে ১১ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে শামীমা সুলতানা ও লতা মণ্ডল ৪৩ রানের জুটি গড়ে শুরু এই ধাক্কা সামাল দেন। তবে এরপরও শেষ দিকে রান–বল তাল মেলাতে হিমশিত খেতে হয়েছে। যা শেষ পর্যন্ত ৬ বলে ১২ রানের সমীকরণে দাঁড়ায়। ১৫ বলের ইনিংসে ৩ চার আর ১ ছক্কায় ২৩ রান করে এই চ্যালেঞ্জ পার করে দেন ফারজানা।

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!