শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

চমক দেখাতে চান হামজা 

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ঢাকার জাতীয় স্টেডিয়াম যেন গতকাল রূপ নিয়েছিল ‘হামজা উৎসবে’। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যালারি জুড়ে ছিল ‘বাংলাদেশ, বাংলাদেশ’ কিংবা ‘হামজা-হামজা’ স্লোগান।

দর্শকদের এমন উচ্ছ্বাসের মাঝেই আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী, যা এনে দিয়েছে বাংলাদেশকে ২–০ গোলের জয়।

ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে দারুণ উত্তেজনা। বল পেলেই হামজার প্রতি উল্লাস, আর অনেক সমর্থকের হাতে দেখা গেছে ‘আই লাভ ইউ হামজা চৌধুরী’ লেখা প্ল্যাকার্ড। ঘরের মাঠে তার অভিষেক যে এতটা স্মরণীয় হবে, তা হয়তো তিনিও কল্পনা করেননি।

কোচ হাভিয়ের কাবরেরার অধীনে শুরুর একাদশে সুযোগ পাওয়া এই মিডফিল্ডার খেলেছেন আত্মবিশ্বাস নিয়ে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় যেন এক অনুশীলনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ইঙ্গিত।

ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে হামজা লেখেন, ‘বড় ম্যাচের আগে ছেলেরা দারুণ খেলেছে। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মঙ্গলবার রাতে সবার সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ।’

আন্তর্জাতিক ফুটবলে হামজার অভিষেক হয়েছিল চলতি বছরের ২৫ মার্চ, ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। সেদিনও নজর কেড়েছিলেন তিনি, যদিও ম্যাচটি ছিল গোলশূন্য।

কিন্তু ঘরের মাঠে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই বাজিমাত করলেন। মাত্র ৬ মিনিটেই করলেন চমৎকার এক গোল, যা আসে অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে নেওয়া শটে।

সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে জামাল লেখেন, ‘আমার ভাইয়ের ঘরের মাঠে অভিষেক ম্যাচে তাঁকে অ্যাসিস্ট করতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৪৯ মিনিটে। ডান প্রান্ত দিয়ে রাকিবের ক্রস হেড করে ক্লিয়ার করেন ভুটানের গিয়েলতশান, কিন্তু বল চলে যায় সোহেল রানার পায়ে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নেন দুর্দান্ত এক লং রেঞ্জ গোল, যা নিশ্চিত করে বাংলাদেশের জয়।

কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচ শেষে প্রশংসায় ভাসান হামজাকে। প্রশংসা এসেছে প্রতিপক্ষ ভুটানের কোচ আতসুশি নাকামুরার দিক থেকেও।

সব মিলিয়ে, ঘরের মাঠে অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন লড়াইয়ে তাঁর কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা এখন আরও অনেক বেশি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!