বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নি হ ত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে । শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে।

তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এসেছিলেন নিহত শানাজ আহমদ। দাওয়াত খেয়ে অন্য আরেক জনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে৷ ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়ে যান। এরপর বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা হন।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসে। সুরতহাল শেষে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!