বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গোলাপগঞ্জে প্রতিপ‌ক্ষের হামলায় নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ প্রতিনিধি:- সিলেটের গোলাপগঞ্জে প্রতিপ‌ক্ষের হামলায় রিমন আহমদ (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৭টার দি‌কে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতের পিতা ইছরাব আলীও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিমন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপন আহমদ র‌ফিপুর দ‌ক্ষিণ মাইজভাগ গ্রামের ইছরাব আলীর বড় ছেলে। সে পেশায় একজন সিএন‌জি অটোরিকশা চালক বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রিমনের একজন পরিচিত তার বাড়ির উঠানে মোটরসাইকেল রেখে যান। এসময় এই মোটরসাইকেলটি একই গ্রামের মজির উদ্দিনের পরিবারের সদস্যরা রিমন আহমদের উঠান থেকে নিয়ে যায়। এসময় রিমন আহমদ তার বাড়ির উঠান থেকে মোটরসাইকেল নেওয়ার প্রতিবাদ করলে মজির উদ্দিন ও তার ছেলে

সাদিক আহমদ, আরিফ আহমদ, জুবের আহমদ গংরা রিমম আহমদকে গুরুতর আহত করে। এসময় রিমনকে তার পিতা বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। তাৎক্ষণিক রিমন ও তার পিতা ইছরাব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন। এসময় মজির উদ্দিনের পরিবারের দুজন মহিলা সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!