বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খু/ন, স্বামী গ্রে প্তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনা ঘটে। এ-ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৩৫) এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহত স্ত্রীর নাম সাহিদা বেগম (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!