মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহমুদ ও মানিকের আগ্রাসনে লন্ডভন্ড জাফলং, বলির পাঁঠা শ্রমিক ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে নিজ দলের নেতার উপর হামলার অভিযোগে বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০ প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন গায়ক নোবেল গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ পলাতক জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে যুক্তরাজ্য যুবদল সভাপতি আফজল হোসেনকে সংবর্ধনা

গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ পলাতক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগে আলোচিত গোয়ালাবাজার এলাকার সৈয়দ আলী আহমেদ বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বাবার রাজনৈতিক অবস্থান ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে গোয়ালাবাজার ও আশপাশের এলাকায় নানা অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ কারণে এলাকায় দীর্ঘদিন ভয়ের পরিবেশ বিরাজ করছিল বলে স্থানীয়দের ভাষ্য।

সূত্র জানায়, সিলেটের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনার সঙ্গে তার নাম উঠে আসে। এসব ঘটনায় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাতেও তিনি জড়িত ছিলেন।

এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন এ ঘটনায় তার সংশ্লিষ্টতা তদন্তের আওতায় আসে। সাম্প্রতিক সময়ে দেশের চলমান পরিস্থিতিতে অপরাধজগতের পলাতক ব্যক্তিদের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হলে সৈয়দ আলী আহমেদের নামও আলোচনায় আসে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!