বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা রেজাউল করীম জালালি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(০৫মার্চ) বৃহস্পতিবার বাদ আসর সিলেটের তালতলায় গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর জননেতা মাওলানা রেজাউল করীম জালালি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করীম জালালি বলেন, পবীত্র মাহে রামাজান কুরআন নাজিলের মাস। আল কুরআন নাজিলের মাসে আমাদেরকে কুরআনের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে হবে। সদ্যসমাপ্ত গণভোট প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ বরদাস্ত করবে না।

দেশবাসী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষায় রয়েছে। তাই সরকারকে অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য জননেতা মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী।

কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুসা, যুক্তরাজ্য শাখা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন ও সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১১দলিয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা গাজী রহমাতুল্লাহ, সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান, ক্বাযি জুনায়েদ আহমেদ, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, মাহবুবুর রহমান সভাপতি লেবার পার্টি সিলেট মহানগর, ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিঠন, বিশিষ্ট লেখক ফয়সল আলম সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, জেলা সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা মুতাসিম বিল্লাহ জালালি, মাওলানা আছাদুজ্জামান আছাদ ও মুফতি সৈয়দ নাসির উদ্দিন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, জেলা প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সভাপতি নূরে আলম সিদ্দিকী সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!