রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে : খন্দকার মুক্তাদির

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সিলেট ল’ কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব ও সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তার বাসভবনে যান তারা।

এসময় খন্দকার মুক্তাদির বলেন, ছাত্রসমাজ একটি জাতির চালিকাশক্তি। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের চেতনায় বলীয়ান হতে হবে। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তেমনি সাহসিকতা ও দক্ষতা নিয়ে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আইনের ছাত্র হিসেবে শুধু দলীয় রাজনীতি নয়, ন্যায়-নীতির পক্ষে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করলে ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতেই গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!