শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

খুলনাকে হারিয়ে ফাইনালে রংপুরের সঙ্গী ঢাকা মেট্রো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ঢাকা মেট্রোকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর বিভাগ।

দ্বিতীয় কোয়ালিফায়ারে এবার খুলনাকে ৩৮ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে মেট্রো। তাই ফাইনালে আবারও লড়াইয়ে নামবে রংপুর ও ঢাকা মেট্রো।

রোববার (২২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। প্রথমে ব্যাট করে নাইম শেখের ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে তারা।  ৫৩ বলে ৫৭ রান করেন নাইম।

১২০ রানের মামুমি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই খুলনার ইনিংসে হানা দেয় বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। আরেক অফ স্পিনার আলিস আল ইসলাম হয়ে উঠেন দুর্বোধ্য।

মারুফ মৃধা, আবু হায়দার রনিরাও দলের চাহিদা মেটানো বল করলে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। শেষ পর্যন্ত ৮১ রানে গুটিয়ে যায় তারা। মোসাদ্দেক সৈকত ১৩ রানে ৩ উইকেট নিয়ে মেট্রোর সফলতম বোলার।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!