শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাইমের প্রতিবেদন, তারেক রহমানের সামনে ৫ চ্যালেঞ্জ বিএনপি যোগাযোগ করেছিল, আমি না বলে দিয়েছি : রুমিন ফারহানা মোনামি নির্বাচনে কার সমর্থক ছিলেন জানালেন তিনি দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারালো ভারত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মুশফিকুল ফজল আনসারী? ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী সিলেট বিভাগে জামায়াতের ভরাডুবি, ১৮তেই বিএনপি ১টিতেখেলাফত মজলিস বিজয়ী প্রথমবারের মতো জাতীয় সংসদে যাবেন সিলেটের ১৪মুখ

খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী এম এ মালেক

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন সিলেট ৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেক। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি জানান, গত রাতে মহিষাসী এলাকায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে স্থানীয় জনগণ তা প্রতিরোধ করে। তার ভাষ্য অনুযায়ী, সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে।

বিষয়টি তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এম এ মালেক বলেন, সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা রয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে দাবি করে তিনি আশা প্রকাশ করেন, সিলেট ৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষেই জনগণের রায় যাবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট বুথে তিনিই প্রথম ভোট দিয়েছেন বলে ধারণা করছেন। ভোটের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শতভাগ ভোট না হলেও অন্তত ৯৫ শতাংশ ভোট পড়বে বলে তিনি আশাবাদী।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!