সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এই হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘জঘন্য হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে খামেনির সর্বাত্মক ও বহুমুখী সামরিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে গোষ্ঠীটি।

বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য দায়ী করে হামাস বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার অবনতি ঘটবে, যার সম্পূর্ণ দায়ভার এ দুই দেশকে নিতে হবে। একই সঙ্গে হামলার সুদূরপ্রসারী ও মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি।

হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলেছে, ইরানের ওপর হামলার প্রেক্ষিতে অবিলম্বে ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া মুসলিম বিশ্বের দেশগুলোর রাজনৈতিক, আইনি ও ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে নীরব না থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তারা। সূত্র: আল জাজিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!