বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী সিলেটে পেট্টোল পাম্পের ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট নগরীতে আজ থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আট বছর পর খালাস পেলেন আসিফ আকবর ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা? স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যাবে কাল ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত

কোম্পানীগঞ্জে মাস্ক পরে কেক কাটা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- কোম্পানীগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক শাহীন আহমদ (২৬) ছাত্রলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

সোমবার সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করে।
জানা যায়, শাহীন আহমদ (২৬) ছাত্রলীগ নেতা মাস্ক পরে গোপনে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করতে গিয়ে আটক হয়েছেন তিনি।
জানা যায়, জুলাই-আগস্ট মাস জুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। তিনি জানান, আটক শাহীন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!