বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কোম্পানীগঞ্জে বিদেশী রিভলবার ও গোলাবারুদ উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশী রিভলবার, ৩টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ, ৩টি পাওয়ার জেল ও ৫টি শটগানের কার্তুজ। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কলাবাড়ী এলাকা অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব -৯ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন শাহ আরফিন পয়েন্টে অবস্থানকালে শনিবার রাত দেড়টায় র‌্যাব জানতে পারে পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর আশপাশে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়।

পরে সেখানে পরিত্যক্ত বিল্ডিং এর আশপাশে ব্যাপক তল্লাশী করে একটি শপিং ব্যাগের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি ৯মি.মি. বিদেশী রিভলবার, ৩টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ, ৩টি পাওয়ার জেল এবং ৫টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, পরবর্তীতে সেই নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং পাওয়ার জেলগুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পরে আলামত সমূহ জিডি মূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!