রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ছাত্রদল কমিটি বাতিল : ১ জন বহিস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবদক:- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের তুমুল সংঘর্ষ হয়। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে এ সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহত হন। স্হানীয় সুত্রে জানা যায়, কৃষি গুচ্ছ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলে এ থেকে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সিকৃবির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রাত দুইটার পর দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ সাহেদুল ইসলাম রোমেনকে বহিস্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এই ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!