রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

কানাডা বিএনপি নেতা পারভেজ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

কানাডা পুর্ব বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।

সম্প্রতি জৈনক ব্যক্তির ফেসবুকে পারভেজ আহমেদ চৌধুরীর ছবি স্যোশাল মিডিয়ায় দিয়ে নানা ধরণের কটুক্তি চালিয়ে যাচ্ছে আওয়ামী ডেবিল চক্র।

এ ব্যাপারে পারভেজ আহমেদ চৌধুরী জানান, আমার মানহানি ক্ষুন্ন করার পাশাপাশি স্যোশাল মিডিয়ায় ছবি ব্যবহার করে জাতীয়তাবাদী দলের মান-সম্মান ক্ষুন্ন করার চেষ্টাও করছে একটি কুচক্রি মহল। জনৈক ব্যক্তি স্যোশাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি ব্যবহার করে আমার সম্মানহানীর চেষ্টা করছে।

এক প্রতিবাদ বার্তায় এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমার এলাকার একটি মহল আমার বিরুদ্ধে এসব অপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি স্হানীয় প্রশাসনের নিকটও অভিযোগ দেয়া হবে।

এদিকে পারভেজ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চালানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কানাডা পুর্ব বিএনপির  সভাপতি এজাজ আখতার তৌফিক, সাধারন সম্পাদক নবী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের ধোসররা দেশ বিদেশের বিএনপির নেতা কর্মীদের নামে বদনাম রটাচ্ছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পাশাপাশি এদের চিন্হিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!