বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

কানাইঘাটে হারিছ চৌধুরীর দাফন রোববার : সিলেটে হবে জানাজা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- কানাইঘাটে নিজ হাতে প্রতিষ্ঠিত এতিমখানা প্রাঙ্গনে আগামী রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর পুনর্দাফন করা হবে। এর আগে সিলেট শাহী ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রয়াত হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেহাবশেষ সিলেটে নেয়া হবে।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা ও দোয়া মাহফিলের জন্য এম্বুলেন্সটি অবস্থান করবে। এরপর অ্যাম্বুলেন্সটি দেহাবশেষ নিয়ে কানাইঘাটের সড়কের বাজার যাবে। সেখানে মুক্তিযোদ্ধার মর্যাদায় ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।
এর আগে ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর রাজধানীর পান্থপথে মারা যান হারিছ চৌধুরী। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছিল।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। এরপর হারিছ চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী আদালতে যান। এরপর ডিএনএ টেস্টের আবেদন করেন।
গত ৫ই সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্টের  বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করে দাফন করা লাশটি হারিছ চৌধুরীর বলে উচ্চ আদালতকে জানায় পুলিশ।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটে দাফনের জন্য সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কবরের জায়গা নির্ধারণ করে তার পরিবার।
পরে হারিছ চৌধুরীর নিজ হাতে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে কবরের স্থান নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী  রোববার সেখানেই হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!