মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

কানাইঘাটে সাইফুল ইসলাম হ ত্যা কান্ডের ঘটনায় সুমন গ্রে ফ তা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সিলেটে জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে গত ৩০ নভেম্বর চোরাচালানের ব্যবসার ২লক্ষ টাকার বিরোধ নিয়ে নির্মম হত্যাকান্ডের স্বীকার সাইফুল ইসলামের খুনি ও হত্যা মামলার ২নং আসামী সুমন আহমদকে (২৫) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। 

সুমন স্থানীয় বাঙ্গালীপাড়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র। শুক্ররার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের বিত্তিতে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শাহা-আলম ও এসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার কুলাউরা থানা এলাকা থেকে কুলাউরা পুলিশের সহায়তায় সুমন আহমকে গ্রেফতার করেন।

এরপূর্বে মামলার প্রধান আসামী শাকিলের পিতা রাতাছড়া গ্রামের আব্দুল হান্নান হানইকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহা-আলম জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে সুমন আহমদ শিকার করেছে।

মামলার এজহার থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে চোরাচালানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে প্রথমে সাইফুল ইসলামকে শাকিল ও সুমন তারা দুজন মিলে শাকিলের বাড়ি টিলার উপরে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলামকে হাত-পা বেঁধে উপযুপরি ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ টিলা উপর থেকে নিচে ফেলে দেয়।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা কানাইঘাটের দনা রাতাছড়া গ্রামের মোঃ ছলু মিয়া বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং ০১ তাং ০২/১২/২৫ইং। মামলার প্রধান আসামী শাকিল সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!