শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

কানাইঘাটে ইসমাইল হত্যাকাণ্ডের ঘটনায় ৩জন গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামে চাঞ্চল্যকর ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মূল আসামি ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন (২৫) ও জয়নাল আবেদীন (৫৫)। তারা তিনজনই মুক্তাপুর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, বাড়ির সীমানায় মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন মো. হারিছ উদ্দিনের ছেলে ইসমাইল আহমদ।

এ ঘটনায় নিহতের পরিবার কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং–০২/০৫/০২/২০২৬) দায়ের করে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!