শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

করাচিতে বোমাসহ ভারতের ‘র’ এজেন্ট গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মোহাম্মদ সেলিম নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সন্দেহভাজন এক এজেন্টকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। দেশটির স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট সন্দেহে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ‘র’ এর সন্দেহভাজন এজেন্টকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
গ্রেফতারের সময় সেলিমের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র, একটি হ্যান্ড গ্রেনেড, একটি বোমা, একটি লঞ্চার এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মুহাম্মদ সেলিমকে গত সোমবার পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)।
এসআইইউ জানিয়েছে, সেলিমের কাছে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে। এছাড়া সেলিমের ঘর থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার করেছে ইনভেস্টিগেশন ইউনিট।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সন্দেহভাজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের পর তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একাধিক দেশের পাসপোর্ট এবং একাধিক জাতীয় পরিচয় পত্র রয়েছে। ব্যক্তিগত এসব ডকুমেন্টে একাধিক নাম, পরিচয় ব্যবহার করেছে ‘র’ এর সন্দেহভাজন ওই এজেন্ট। তিনি বেশ কয়েকবার ভিন্ন পরিচয় পত্র এবং পাসপোর্ট নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন।
তদন্তকারী সংস্থার দাবি, করাচিতে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে ‘র’ এর হয়ে কাজ করছিলেন মুহাম্মদ সেলিম। তিনি গোপনে স্থানীয় সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে এসআইইউ।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!