বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার চলমান সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে দেশের ৩ বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা রেজাউল করীম জালালি জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ

কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- শনিবারও ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে।

এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় কমলাপুর রেস্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। এতে সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় এখনো কাটেনি। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেল লাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!