মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

কমলগঞ্জে সিএনজি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:- মৌলভীবাজারের কমলগঞ্জে ভানুগাছ শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এক মর্মান্তিক সিএনজি দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সায়েম মিয়া (১৮) এবং অন্যজন অমিত সূত্রধর(১৮), যারা কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন।

বুধবার সকাল পৌনে ১০টায় ঘটে এই দুর্ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে সিএনজি চালিত অটোরিকশা থেকে একটি শিশু ছিটকে পড়ে। শিশুটিকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে দুমড়ে মুছড়ে যায়। এতে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল সায়েম (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশাটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সায়েম মিয়া ও অমিত সূত্রধরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!