বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার বিতরণ মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাথরে চাঁদাবাজি কান্ডে অডিও ভাইরাল, সচেতন নাগরিকদের বিক্ষোভ সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে মাশরাফির মালিককে কারাদন্ড সিলেটে নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদের সিলেটের এসপি বদলি, দায়িত্বে এলেন সাদেক হাউজিং এস্টেটে ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা শহরের বাইরে অবস্থান করছে : পুলিশ কমিশনার গত মাসে সিলেটে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নি হ ত

ওসমানীনগরে অবৈধ ৬৭ বস্তা চিনিসহ ১জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

ওসমানীনগর প্রতিনিধি:- ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ শামীম আহমদ নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে।

শামীম আহমদ দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা-দাশপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গ্রামতলা-দাশপাড়া রোডের একটি গুদাম থেকে ৬৭বস্তা চিনিসিহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১০।

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে শামিম আহমদ ওসমানীনগর উপজেলার গ্রামতলা-দাশপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে গোয়ালাবাজারে দোকান এবং গুদাম ভাড়া করে অন্যান্য খাদ্য পণ্যের সাথে ভারতীয় অবৈধ চিনির ব্যবসা করতেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ খবর পেয়ে গ্রামতলা-দাশপাড়া রোডস্থ হালিমা ম্যানশনের একটি গুদামে তল্লাশি চালালে ৬৭বস্তা ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়।

এসময় অবৈধ চিনি রাখার অপরাধে শামিম আহমদকে আটক করে এবং ৬৭বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে শামীম আহমদকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

ওসমানীনগর থানা ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!