রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

এ নির্বাচন গনতন্ত্র, জনগণের শাসন কায়েম ও দেশ গড়ার : মুকতাদিরের প্রচারনায় মাহবুব চৌধুরী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুকতাদির পক্ষে গণসংযোগ করছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

এ সময় মাহবুব চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম। বিএনপি সর্বদাই ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করছে।

খন্দকার আব্দুল মুকতাদির দীর্ঘদিন ধরে এ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন, বিজয়ী হলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সিলেটকে বাসযোগ্য আধুনিক নিরাপদ করে গড়ে তুলবেন। জনসংযোগকালে তিনি আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।

বিএনপি সেই সরকার গঠন করতে চায় যারা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো তারেক রহমান বাংলাদেশকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ।

আজ বুধবার ২৮ জানুয়ারি সকালে সিলেট ১ আসনের সৈয়দ মুগনী আবাসিক এলাকা, লিচুবাগান সহ বিভিন্ন জায়েগায় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান ও খন্দকার আব্দুল মুকতাদিরের লিফলেট তুলে দেন।

এ সময় আরো ছিলেন স্হানীয় সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আনহার আহমদ, স্হানীয় মুরব্বি লায়েকুজ্জামান, ফাতেহ নুর, সুলতান গাজী, সিলেট মহানগর বিএনপি নেতা আহছানুজ্জামান শহিদ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!