মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের পাশে থাকার ঘোষণা চীনের যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ : যুবক গ্রে ফ তা র সিলেট থেকে রোহিঙ্গা যুবক আ ট ক সিলামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নি হ ত দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াংস্টার : কয়েস লোদী তাহিরপুরে কয়লা চুরি ও ই/য়া/বা ব্যবসার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হ ত্যা চে ষ্টা : ৯ জনের নামে মামলা দায়ের বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন

এস এম পির ৬ থানার ওসির বদলি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক যোগে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত আদেশে এই বদলি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নগরজুড়ে চলমান আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করা, থানাগুলোর সামগ্রিক কার্যক্রমে গতি আনা এবং মাঠপর্যায়ে তদারকি বাড়াতে এসএমপির এই রদবদল করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায় বদলি করা হয়েছে। শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায় বদলি করা হয়েছে। জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে।

মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

নির্বাচন সামনে রেখে নগরজুড়ে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং থানাগুলোর কার্যক্রম গতিশীল করাই এর লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!