শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নানা অভিযোগে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্লোজড করা হয়েছে।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে কিছু দায়িত্বে অবহেলার কারণে উনাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে থাকা রেজাউল হাসান কয়েস লোদী।

সে সময় অভিযোগে বিএনপি জানায়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী–সমর্থকদের হয়রানি করছেন।

এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়। এদিকে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্যে দিনদুপুরে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এনিয়েও সমালোচনায় পরেন ওসি মোবাশ্বির।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!