শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

এবার বিপিএলে খেলা হচ্ছে তো সৌম্যের?

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ব্যাট হাতে সময়টা ভালোই কাটছিল সৌম্য সরকারের। এই ব্যাটারের কল্যাণেই গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। যে কারণে আসন্ন বিপিএলেও সৌম্যের ব্যাটে চেয়ে আছে দলটি। তবে সমস্যা হলো- সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পেয়েছেন সৌম্য। সেই চোট এখনও ভোগাচ্ছে তাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য। স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুল ফেটে যায় তার। পরে এক্সে করে জানা যায়, আঙুলের হাড় স্থানচ্যুত হয়েছে। কেটে যাওয়ায় পাঁচটি সেলাইও লাগে সৌম্যর। যে কারণে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। তবে এখনও চোট সারেনি সৌম্যর। যে কারণে আসরের শুরুতে খেলা হচ্ছে না সৌম্যর। শঙ্কা আছে টুর্নামেন্টের পরবর্তী অংশ নিয়েও। তবে আশার কথা সেই শঙ্কা দূর করতে শনিবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিচ্ছেন এই ওপেনার।

সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। তবে বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তখন নিশ্চিত হওয়া যাবে ঠিক কবে নাগাদ মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!