সিলেট বিভাগীয় সাংগঠিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির যুগ্ম আহবায়ক এহতাশাম হককে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সহস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে লন্ডনের সাবেক কাউন্সিলর এহতাশামকে এ দায়িত্ব দেওয়া হয়।
এহতাশাম হক দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নাহিদ ইসলাম ঘোষিত নতুন বাংলাদেশের ইশতেহার -২৪ দফা ড্রাফট কমিটির প্রধান। এহতেশাম হক আগামী জাতীয় সিলেট-১ আসনে এনসিপির সম্ভাব্য সংসদসদস্য প্রার্থী। তিনি যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
এ সময় তিনি হাউজিং ও রিজেনারেশন সাব-কমিটির চেয়ারম্যান এবং লাইসেন্সিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লেবার গ্রুপের নির্বাচিত মিডিয়া ও কমিউনিকেশনস অফিসার ছিলেন।
এহতেশাম ছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত অন্যরা হলেন ড. আতিক মুজাহিদ রংপুর বিভাগ, ইমরান ইমন রাজশাহী বিভাগ, আশেকিন আলম ময়মনসিংহ বিভাগ, সাইফুল্লাহ হায়দার ঢাকা বিভাগ, নিজাম উদ্দীন ফরিদপুর বিভাগ, এসএম সুজা উদ্দীন চট্টগ্রাম বিভাগ, মো. আতাউল্লাহ কুমিল্লা বিভাগ, ফরিদুল হক খুলনা বিভাগ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনকে বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।