শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

একদিনের সফরে শনিবার সিলেট আসছেন দুই মন্ত্রী

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি)  সিলেট আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সাজেবুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। সকাল ৮টা ৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছাবেন।

সকাল ৮টা ৪৫ মিনিটে সরকারি মদন মহন কলেজ রোভার স্কাউট–এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউজে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করবেন। সকাল ১১টায় সিলেটের নদীভাঙন কবলিত সুরমা ও কুশিয়ারা নদীর তীর পরিদর্শন করবেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় পানিসম্পদ মন্ত্রী . শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত থাকবেন। দুপুর ২টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সদর উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদের মাসিক সভায় যোগ দেবেন।

সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ৮টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!