শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল কবে, দেখা যাবে কখন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুম চলে এসেছে শেষ প্রান্তে। আর মাত্র ৫ ম্যাচ বাকি। এরপরই জানা যাবে নতুন এ মৌসুমের চ্যাম্পিয়ন কারা।

গত রাতে কোয়ার্টার ফাইনালের শেষ দুই লড়াই শেষে নির্ধারিত হয়ে গেছে এবারের সেমিফাইনালের লাইন আপ।

নকআউটের ব্র্যাকেট অবশ্য আগে থেকেই অনেকটা পরিষ্কার ছিল সব দলের কাছে। উয়েফার নতুন নিয়মে শেষ ষোলর পর থেকেই জানা যায় কারা হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ। সেখান থেকে ‘সম্ভাব্য’ শব্দটা বাদ পড়ল গত রাতে।

মঙ্গলবার বার্সেলোনা আর পিএসজি দুই দলই হেরেছে। তবে প্রথম লেগের বড় জয় তাদেরকে তুলে দিয়েছে ফাইনালে। বার্সেলোনা বরুসিয়া ডর্টমুন্ডকে প্রথম লেগে ৪-০ গোলে হারিয়েছিল।

দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারলেও তাই সমস্যা হয়নি খুব একটা। এদিকে পিএসজি অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলে জয় পেয়েছিল। দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরেছে দলটা। তবে সামগ্রিক লড়াইয়ে ৫-৪ গোলের জয়ে দলটা উঠে গেছে শেষ চারে।

আগের রাতে তাও প্রথম লেগে পিছিয়ে পড়া দলগুলো জিতেছিল। বুধবার রাতে রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখ তাও পারেনি। প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারা রিয়াল গত রাতে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরেছে।

এদিকে বায়ার্ন প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে ২-১ গোলে হারের পর গত রাতে করেছে ২-২ গোলে ড্র। যার ফলে দুই দলেরই বিদায়ঘণ্টা বেজে গেছে।

সেমিফাইনালের লাইন আপ তখনই দাঁড়িয়ে গেছে। বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়ে গেছে ইন্টার মিলানকে। ২০১০ সালের পর উয়েফা নকআউটে প্রথম বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

১৫ বছর আগের সেমিফাইনালের সে লড়াইয়ে শেষ হাসিটা অবশ্য হেসেছিল ইন্টার মিলান, প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল তৎকালীন কোচ জোসে মরিনিওর শিষ্যরা, এরপরের লেগে ১-০ গোলে হারলেও শেষমেশ ফাইনালে যায় তারা।

এদিকে উয়েফা নকআউটে এই প্রথমবারের মতো পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ৩ বার মুখোমুখি হয়েছে দলটা, সবকটা ম্যাচই ছিল প্রথম রাউন্ডে।

২০১৬-১৭ মৌসুমে এ গ্রুপে দুই দল একই গ্রুপে পড়েছিল, প্রথম ম্যাচে ১-১ আর দ্বিতীয় লেগের লড়াইয়ে দুই দল ২-২ গোলে ড্র করেছিল। চলতি মৌসুমেও লিগ পর্বে দুই দলের দেখা হয়েছে। সে ম্যাচে আর্সেনাল ২-০ গোলে জিতেছিল।

এবার সেই দুই দল আবারও মুখোমুখি সেমিফাইনালের মঞ্চে।

আগামী ৩০ এপ্রিল এমিরেটসে প্রথম ম্যাচটা খেলবে আর্সেনাল আর পিএসজি। আর ফিরতি লেগের লড়াইয়ে পিএসজির মাঠে খেলবে দুই দল, আগামী ৮ মে মাঠে গড়াবে ম্যাচটা। এদিকে বার্সেলোনাও প্রথম লেগ নিজেদের মাঠে খেলবে ইন্টারের বিপক্ষে, আগামী ১ মে হবে ম্যাচটা। এরপর ফিরতি লেগের লড়াইটা হবে ৭ মে, সান সিরোয়।

এক নজরে সেমিফাইনালের লাইনআপ ও সময়সূচি
প্রথম লেগ–
আর্সেনাল-পিএসজি
৩০ এপ্রিল
রাত ১টা
বার্সেলোনা-ইন্টার মিলান
১ মে
রাত ১টা
দ্বিতীয় লেগ
ইন্টার মিলান-বার্সেলোনা
৭ মে
রাত ১টা
পিএসজি-আর্সেনাল
৩০ এপ্রিল
রাত ১টা

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!