রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রকাশিত সংবাদের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশন ২০, ২১, ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপশহর থেকে শুরু হয়ে শিবগঞ্জ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির ২০ নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান মোহনের সভাপতিত্বে ও ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ২১নং বিএনপির সহ সভাপতি রানা মিয়া, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ২০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ লুকমানুজ্জামান লোকমান, ২০ নং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ২১নং সহ সাধারণ সম্পাদক মহিবুর রশিদ মানোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আলম, ২২নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ।

সমাবেশে বক্তারা বলেন, উমেদুর রহমান উমেদ সম্ভ্রান্ত পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত উমেদ। তৃণমূল কর্মী থেকে এখন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হয়েছে উমেদ। দলের বাইরে গিয়ে কখনো কাজ করে নি। বিএনপির সকল কর্মসূচিতে সরব ছিলো। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকায় উমেদকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। জালিম সরকার বারবার কারাগারে পাঠিয়েছে বিভিন্ন রাজনৈতিক মামলায়।

বক্তারা বলেন, উমেদকে রাজনীতি থেকে দূরে রাখতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। তারই ধারাবাহিকতায় অনলাইনে প্রকাশিত হয় মিথ্যা বানোয়াট সংবাদ। সেখানে উমেদের বক্তব্য নেওয়া হয় নি এবং কোন কোন ভুক্তভোগীর কথাও উল্লেখ করা হয়নি। যা সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী। এতেই বোঝা যায় যে ষড়যন্ত্রমূলকভাবে উমেদুর রহমান উমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।

বক্তারা আরও বলেন, আমরা ২০ ২১ ও ২২ নং ওয়ার্ড বিএনপি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা বানোয়াট সংবাদ প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আমরা জাতীয়তাবাদী পরিবার দুর্বার আন্দোলন গড়ে তুলবো পাশাপাশি আইনী পদক্ষেপ নিতে বাধ্য হবো। প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!