সিলেট নগরীর শাহজালাল উপশহরে চাঁদা না পেয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাঙ্গঁচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৪ ঘটিকার সময়। এ ব্যাপারে হামলার শিকার ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ১। আতিকুর রহমান রাজু ( ইয়াবা রাজু) (৩৫), ২। আরিফুল ইসলাম উরফে টাইগার আরিফ (৩৭), উভয় পিতা- মকবুল হোসেন, সাং- বাসা নং-০২, ব্লক-বি, সাদাটিকর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেটসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বাদীনী একজন গৃহিণী এবং তার স্বামী একজন ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে বিবাদীরা বাদীর স্বামীর কাছে চাঁদা চেয়ে আসছে।
ঘটনার দিন বাদীর ছেলে অপু (২২) শাহজালাল উপশহর ব্লক-এইচ খেলার মাঠে ক্রিকেট খেলতে গেলে ১ ও ২নং বিবাদী সহ অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীরা সেখানে উপস্থিত হয়ে বাদীর ছেলেকে বলে তোর মার কাছ থেকে আমাদের দাবিকৃত পাঁচ লক্ষ টাকার ব্যবস্থা করে দিতে হবে।
নতুবা তোকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।বাদীর ছেলেকে সৌদি আরবে যাওয়া বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়।
এতে বাদীর ছেলে ভয়ে দৌঁড় দিলে বিবাদীগণ দেশীয় অস্ত্র দা, রামদা, হকিস্টিক, জিআই পাইপ ইত্যাদি নিয়ে অপুকে ধাওয়া করে রায়হানের দোকানের সামনে আটক করে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত করে।
বাদীর অভিযোগে আরো জানা যায়, ১নং বিবাদী হত্যার উদ্দেশ্যে বাদীর ছেলের গলা চেপে ধরে শ্বাসরোধ করতে চাইলে রায়হান নামক দোকানদার বাদীর ছেলে অপুর জীবন রক্ষা করে।
পরবর্তীতে ২নং বিবাদীর নির্দেশে বিবাদীগণ উক্ত দোকানের জিনিসপত্র ভাংচুর করে প্রায় বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে খবর পেয়ে অনুমা বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় বাদী ঘটনাস্থলে উপস্থিত হইলে ১ ও ২নং বিবাদী বাদীর উপরও হামলা চালায়।
এসময় বাদীকে বিবাদীরা মারধর করে বাদীর গলা থেকে স্বর্ণেের চেইন ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় জনতা আরিয়ান (১৭) কে ধারালো দাসহ আটক করে শাহপরাণ (রং) থানা পুলিশে সোপর্দ করেন।
পরে লোকজন বাদী ও তার ছেলেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। এ ঘটনায় ঐ ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে ১। আতিকুর রহমান রাজু ( ইয়াবা রাজু) (৩৫), ২। আরিফুল ইসলাম উরফে টাইগার আরিফ (৩৭), উভয় পিতা- মকবুল হোসেন, সাং- বাসা নং-০২, ব্লক-বি, সাদাটিকর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেটসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি সত্যতা স্বীকার করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ মনির হোসেন জানান, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।