শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন পিটার 

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ব্রিটিশ কোচ পিটার বাটলার অনুশীলন শেষ করে হোটেলে বিশ্রাম নিয়ে দুপুরে বাফুফে ভবনে গিয়েছিলেন।

গাড়ি থেকে নেমে দোতলায় ওঠার সময় সংবাদ মাধ্যমের প্রশ্ন-কেমন হলো প্রথম দিনের সেশন? নো কমেন্টস বলে দ্রুত পায়ে এগিয়ে যান পিটার। পিছু নেওয়া সংবাদ মাধ্যম আবারও প্রশ্ন করল, কোচ বিদ্রোহীরা গিয়েছিলেন অনুশীলনে। আপনি কি সবকিছু মিলিয়ে খুশি কিনা? এবার পিটারের একই জবাব-নো কমেন্টস, নো কমেন্টস বলেই তিনি সিঁড়িতে উঠে যান।

তাহলে কি কোচ খুশি হননি। বিদ্রোহীদের মধ্যে সাবিনা খাতুন, মাতসুসিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা চলে গেছেন ভুটানে, লিগে খেলতে। ভুটানের আরেকটি ক্লাবে খেলার জন্য সানজিদা আক্তার, সিনিয়র সামসুন নাহার, মারিয়া মান্ডা ক্লিয়ারেন্স পেয়েছেন বাফুফে থেকে।

কৃষ্ণা রানী সরকারও যাবেন। সাগরিকার বদলে। সাগরিকার কাজপত্রে বয়সের শর্ত পূরণ হয়নি। মাসুরা পারভিন এবং গোলরক্ষক রূপনা চাকমাও যাবেন ভুটানের লিগে খেলতে।

গতকাল সানজিদা, শিউলী আজীম, দুই সামসুন নাহার, মারিয়ারা অনুশীলনে গিয়েছিলেন। তারা গত দুই মাস ধরে অনুশীলনে ছিলেন না। ফিটনেস রাখা কঠিন। তারপরও সানজিদা আক্তার জানিয়েছেন খুব একটা খারাপ অবস্থায় নেই তারা।

‘আমরা বাসায় গিয়েও অনুশীলন করেছিলাম। যখন ক্যাম্পে ছিলাম তখনো নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি-বললেন সানজিদা আক্তার।

আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে গতকাল নারী ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। এই কোচের সঙ্গে বিদ্রোহ করেই সাফজয়ী সিনিয়র ১৮ ফুটবলার বিদ্রোহর ঘোষণা দিয়ে ক্যাম্প বর্জন করেছিলেন।

দুই মাস গেছে। অবশেষে কোচ এবং নারী ফুটবলারদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক হয়েছে ধরে নেওয়া যায়। তারা অনুশীলনে গেছেন। প্রথম দিনের অনুশীলন কেমন ছিল সেই প্রশ্নের জবাব দেননি কোচ।

নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন। তবে এই প্রশ্নের জবাবে সানজিদা আক্তার জানালেন ভালো হয়েছে। জড়তা ছিল না। উনি (কোচ পিটার) যা যা করতে বলেছেন আমরা সেভাবেই করেছি।’

গত পরশু বিদ্রোহী ফুটবলার এবং কোচ পিটারকে নিয়ে বৈঠকে বসে সমস্যা ঠিকঠাক করেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেখানেই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

সমস্যার সমাধান হয়। সানজিদা বলেলেন, ‘আমাদেরকে কোচ বলেছিলেন আগে যা হয়েছে তা যেন মনে না রাখা হয়। সব ভুলে আমরা যেন আবার আগের মতো শুরু করি। কোচ যা বলেছেন আমরা সেভাবেই অনুশীলন করছি।’

অনুশীলনে ফিরলে বিদ্রোহীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করবে ফেডারেশন-এমন একটা কথা বলা হয়েছিল। গতকাল বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী সপ্তাহে চুক্তি হবে। সব মিলিয়ে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যাটা হবে ৫৫।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!