সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইসরাইল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। তবে ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করলেও ইসরাইলে হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

এবার ধীরে ধীরে খবরের শিরোনাম হচ্ছে ইসরাইলিদের নিহতের সংখ্যা। আজ রোববার (১ মার্চ) প্রথমে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরাইলের দুই নাগরিক নিহত হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের বরাতে আরো ৮৫ জনের আইসিইউতে চিকিৎসাধীন থাকার কথা জানানো হয়েছে। 

নিহতের সংখ্যা প্রকাশ শুরু হতেই লাফি লাফিয়ে বাড়ছে পরিমাণ। প্রথমে দুজনের কথা বলা হলেও কিছুক্ষণের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আরো চারজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, জেরুজালেমের পশ্চিমে একটি শহরে ইরানি হামলার পর এখন পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা জানায়, একটি ইরানি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরাইলের বেইত শেমেশ  শহরের একটি ভবনে আঘাত হেনেছে। এর আগে জেরুজালেমের পশ্চিমে ওই শহরে ইরানি হামলার ঘটনায় চারজন নিহত হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে একজন অল্পবয়সী মেয়ে এবং অন্য একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। 

পরে এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে থাকে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন।  সব মিলিয়ে নিহতের সংখ্যা ১০জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা সাড়ে ৪০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ৮৫জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র :মিডলইস্ট আই।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!