শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিভাগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। এমন পুরস্কার পাওয়ার পর স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত এই ফুটবলার।

সে অনুভূতি প্রকাশ করে নিজের ফেসবুক পেজে আফঈদা লিখেছেন, ‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’ ‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না।

বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য’-যোগ করেন তিনি। রক্ষণভাগের ফুটবল আফঈদার সাফল্যের ঝুলি বেশ ভারী। সাফ জেতার পর তো তার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের মতো পুরস্কার তাকে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন আফঈদা, ‘এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!