শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

ইউটিউবার মামুনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আধুনিক টিভি নামক কথিত ইউটিউবার মামুনুর রশীদ মামুন উরফে মামুন চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার ইউটিউব থেকে ভিডিও সরানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেেন সিলেট সামাজিক ছাত্র আন্দোলন কমিটির সভাপতি হিলাল উদ্দিন শিপু।

এক বিজ্ঞপ্তিতে তিনি মামুনকে লাইভ থেকে ভিডিও সরানো ও সিলেটের নারী সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটামের ঘোষনা দেন।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, “সিলেটী এই মেয়ে বেহায়া” শিরোনামে কতিত ইউটিউবার মামুনের ফেইসবুক পেইজে করা লাইভটি সিলেটসহ বিশ্বে আমাদের নারী সমাজকে ছোট ও হেয় করে উপস্থাপন করা হয়েছে।

লাইভে মোবাইল কেমেরাম্যান দ্বারা মেয়েটিকে হাত ধরে টানা হেচড়া করা, মামুন ও তার বাহিনী দ্বারা মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার যে ভিডিওটি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে, আমি “সিলেট সামাজিক ছাত্র আন্দোলন” এর সভাপতি হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাঁর সেই ভিডিও সরিয়ে সিলেটসহ বিশ্বের কাছে লাইভের মাধ্যমে অচিরেই মাফ না চাইলে তার বিরুদ্ধে সিলেটের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন “সিলেট সামাজিক ছাত্র আন্দোলন “সহ নারী সমাজ ও ছাত্র জনতা এর জবাব দিবে। প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!