সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাবল ব্যবসায় মালিকানার ভাগ চেয়ে হ ত্যা র হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার দায়িত্ব ছাড়ার পরও এক বছর ভিআইপি মর্যাদায় থাকছেন ড. মুহাম্মদ ইউনূস সিলেটে ছিনতাইকারীর সদস্য গ্রেপ্তার সিলেটে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে কারাগারে প্রেরণ জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রাণ গেল যুবকের বন্দরবাজার থেকে ৭ ছিনতাইকারী গ্রে প্তা র : চাকু উদ্ধার ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নি হ ত খামেনির মৃ ত্যু তে হামাসের শোক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী ইরানের আঘাতে ইসরাইলে নি হ তে র সংখ্যা লাফিয়ে বাড়ছে আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

আরিফকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোন, খোঁজ নিলেন বিদেশযাত্রীদের

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাাদেশ। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি যাত্রীরা। দেশেই আটকা পড়েছেন তারা। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও আছেন বিপাকে। এ অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন করে প্রবাসী ও যাত্রীদের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ-খবর নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন। মন্ত্রী যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখনই হঠাৎ ফোন আসে তার। আরিফ ফোন সিরিভ করে জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল দিয়েছেন।

প্রধানমন্ত্রী ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজেই নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বিমানবন্দরের যাত্রীদের পরিস্থিতি জানতে চাইলে আরিফুল হক চৌধুরী তাকে জানান, আমরা সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি। আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরো ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। ফোনে তিনি আরো বলেন, ওমানের মাস্কাটের ফ্লাইটের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হয়েছে।

তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তাদের একটি এসি বাসে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!