রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আমাকে ভোট দেন, আওয়ামীলীগ আবার আসলে অন্য চিন্তা করবেন : বিএনপির প্রার্থী মুজিব

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার পক্ষে দুটি দল রয়েছে। একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি।

আপনারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার আসে, তখন অন্য চিন্তা করবেন, কাকে ভোট দেবেন।’ রোববার দুপুরে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বিভিন্ন চা-বাগানে চা-শ্রমিকদের নিয়ে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েও আমি আপনাদের পাশে থেকেছি। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন।

আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।’ চা-বাগানঅধ্যুষিত মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮, এর মধ্যে একটি বড় অংশের ভোট চা-বাগানের। স্বাধীনতার পর থেকে এই আসনে যতবার আওয়ামী লীগ অংশ নিয়েছে, দলটি হারেনি, এর পেছনে আছে চা- বাগানের ভোটব্যাংক।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!