শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

আফগানিস্তানে হামলা চলছে : পাকিস্তান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে ইসলামাবাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের একজন মুখপাত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের ২২টি স্থানে আঘাত হেনেছে।

সংঘর্ষে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এসব হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে।

এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে। তবে পাকিস্তানের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!