শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- এফটিপি অনুযায়ী খেলার কথা ছিল পূর্ণাঙ্গ সিরিজ। আয়ারল্যান্ড জানিয়েছে মাঠে গড়াবে না একটিও।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি না হওয়ার কারণ হিসেবে আর্থিক সংকট সামনে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। অথচ এই বছরেই নারী-পুরুষ মিলিয়ে ডজনখানেক সিরিজ আয়োজন করবে।

দ্বিপাক্ষিক সিরিজটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বাজেট ঘাটতির কারণে সিরিজ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম প্রাথমিক কারণ হিসেবে বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরিকল্পিত সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না।’

মঙ্গলবার নিজেদের ব্যস্ত সূচির তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই বসবে। পাকিস্তান, ওয়েস্ট ইন্জিজ, বাংলাদেশ, থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে ৯ থেকে ১৮ এপ্রিল।

আছে প্রস্তুতি ম্যাচও। পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড নারী দল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ৫ ও ৭ এপ্রিল।

এছাড়া বছরের শেষদিকে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে। মে-জুনে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের জন্যও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে আইরিশ দল।

দুদিন আগেই আইসিসির কাছে চিঠি দিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ। যত দিন পর্যন্ত নারীরা শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারছে তার আগ পর্যন্ত তালেবানশাষিত আফগানিস্তান ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানটি। এরপরই আসল সিরিজ বাতিলের সিদ্ধান্ত।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!