দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বুধবার (১ অক্টবর) থেকে চালু হচ্ছে সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার সড়কে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস “আইকনিক এক্সপ্রেস” সার্ভিস। নতুন এই সার্ভিসের সময়সূচি নিশ্চিত করেছেন জকিগঞ্জ-সিলেট মটর মালিক সমিতির সেক্রেটারি সাইফুর রহমান চৌধুরী মুফতি।
সিলেট থেকে জকিগঞ্জ উপজেলা সদরে ভাড়া ২৪০ এবং সিলেট থেকে বিয়ানীবাজার পর্যন্ত ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মালিক সমিতির আওতাধীন মোট ৬টি এসি বাস চলবে।
সময়সূচী:- সিলেট-জকিগঞ্জ: সকাল ৭:৫০, ১০:৫০, দুপুর ২:০০, বিকাল ৪:২০ ও ৫:০০। জকিগঞ্জ-সিলেট: সকাল ৭:৩০, ৮:৪০, ১১:৩০, দুপুর ২:২০, বিকাল ৫:০০। সিলেট-বিয়ানীবাজার: সকাল ৭:৪৫, ১১:০০, দুপুর ২:০০, বিকাল ৪:৩০, ৭:০০। বিয়ানীবাজার-সিলেট: সকাল ৮:০০, ৯:০০, ১১:১০, দুপুর ২:০০, বিকাল ৫:০০। যাত্রী সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট দিয়ে টিকেট সংগ্রহের সুবিধাও থাকবে।
কাউন্টার যোগাযোগ নম্বর:- সিলেট বাস টার্মিনাল: ০১৩৪৫ ৬২৩৪৭০, অভারব্রীজের নীচ (বান্দ) কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭১, জকিগঞ্জ কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭২, বিয়ানীবাজার কাউন্টার: ০১৩৪৫ ৬২৬৫৯৭।
স্টপেজ:- জকিগঞ্জ রুট: সিলেট→সড়কবাজার→আটগ্রাম→কালিগঞ্জ→বাবুরবাজার→জকিগঞ্জ। বিয়ানীবাজার রুট: সিলেট→চারখাই→দুবাগ→বিয়ানীবাজার।