শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আজ অর্পিতাদের মিশন ভুটান

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

জাতীয় ও মেয়েদের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে ফেরে বাংলাদেশ। একই লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে ভুটানে গেছেন অর্পিতা বিশ্বাসরা। আজ বুধবার তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জেতার। পাশাপাশি শিখব।’ কোচ মাহবুবুর রহমানও বললেন, মেয়েরা এই আসর থেকে অনেক কিছু শিখতে পারবে, ‘আসলে এটা উন্নতির একটি জায়গা, শেখার একটি মঞ্চ।

এখান থেকে মেয়েরা অনেক কিছু শিখবে।’ তিনি যোগ করেন, ‘আমরা দেড় মাস ধরে অনুশীলন করছি। প্রস্তুতি ভালো হয়েছে। মেয়েরা উন্নতি করছে। আশা করি তারা নিরাশ করবে না।’ সাফ অনূর্ধ্ব-১৭ মেয়েদের এই আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দল। অন্য দুটি দল ভারত ও নেপাল। পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা অংশ না নেওয়ায় চার দল ডাবল লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!