মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাহমুদ ও মানিকের আগ্রাসনে লন্ডভন্ড জাফলং, বলির পাঁঠা শ্রমিক ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে নিজ দলের নেতার উপর হামলার অভিযোগে বিএনপির ২৪ জনের বিরুদ্ধে মামলা আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০ প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন গায়ক নোবেল গোয়ালাবাজারে একাধিক মামলার আসামি সৈয়দ আলী আহমেদ পলাতক জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মন্ত্রী মুক্তাদিরের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সিলেটে যুক্তরাজ্য যুবদল সভাপতি আফজল হোসেনকে সংবর্ধনা

আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মাহতাবপুর গ্রামের দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের লিটন মিয়ার জমিতে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, গরু বাঁধা নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!