শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) এবং বারাম মিয়া (৪৮) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্য আহতরা হলেন, জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫) প্রমুখ। এছাড়া বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক আটটায় উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজান পাড়া) গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের লোকজন ও একই গ্রামের ইউপি সদস্য মুজিবর রহমান মজুর লোকজনের মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো ৷

এরই প্রেক্ষিতে উভয়পক্ষের লোকজনের মধ্যে বিগত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা বিরাজ করছিলো৷ শুক্রবার সন্ধ্যায় সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার পুত্র নীলয়ের সাথে মজু পক্ষের মোতালিব মিয়ার পুত্র বজলু ও মহিবুরের একটি বিষয় নিয়ে বাক বিতন্ডা বাঁধে।

বাক বিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ৩০ জন লোক আহত হন । আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবার হোসেন বলেন, সন্ধ্যায় দুই পক্ষের বাক বিতন্ডার জেরে এই সংঘর্ষের সুত্রপাত হয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!