রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আগামী একমাসের কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আগামী একমাস গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ২৫ এপ্রিল শহিদি সমাবেশের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

দুই দফা দাবি আদায়ে শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি।

এর আগে ধর্ষণবিরোধী গণমিছিল প্রতিহতের ঘোষণা দিয়ে শহিদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধায় ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি।

শরিফ ওসমান হাদি বলেন, আমরা আমাদের ৫ দফা দাবি থেকে সরে এসে দুই দফা দাবি জানাচ্ছি।
আমাদের দাবিগুলো হলো- জুলাই-পিলখানা ও শাপলা চত্তরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে। গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, আজ থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবো।

আমরা এই দুই দফা দাবিতে লাখ লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকাল তিনটার সময় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যার বিচার দাবিতে শহিদি সমাবেশ ঘোষণা করছি।

এর আগে ‘হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ’ শীর্ষক কেন্দ্রীয় শহিদ মিনার থেকে গণমিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলো।

গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহিদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেবেন বলে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

দুপুর ১২টার দিকে শহিদ মিনারে সমাবেশ শুরু হলে শাহবাগ থেকে রওয়ানা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ১২টা ১০ মিনিট নাগাদ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর ও টিএসসির মধ্যবর্তী স্থানে পুলিশ তাদের আটকে দেয়। সেখান থেকে ফিরে এসে তারা শাহবাগে সমাবেশ করেন।

অন্যদিকে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করে শহিদ মিনারেই সমাবেশ করেন বাম আন্দোলনকারীরা। গণমিছিল কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বর প্রদক্ষিণ করে, টিএসসিতে শেষ হওয়ার কথা থাকলেও শহিদ মিনারেই কর্মসূচির ইতি টানা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!