মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আগামীকাল মঙ্গলবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ টানা ৯ ঘন্টা বন্ধ থাকবে। ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে যখনই কাজ শেষ হবে তাৎক্ষনিক সরবরাহ চালু হবে। সাময়িক এ অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!