শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আগামীকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে দেন সালাউদ্দিন। ফলে, নতুন সভাপতি পেতে চলেছে দেশের ফুটবল। আর অবসান ঘটতে চলেছে সালাউদ্দিনের ১৬ বছরের শাসনের।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—এই চার পদে মোট ২১ জন নির্বাচিত হবেন।

ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সিনিয়র সহ-সভাপতি পদ। গত ২০ অক্টোবর এই পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমিন। তৃতীয় কোনো প্রার্থী না থাকায় সরাসরি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন অপর প্রার্থী ইমরুল হাসান।

যেহেতু, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু কাল নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—পদের জন্য লড়াই করা প্রার্থীদের। সভাপতি পদে লড়াই করছেন দুজন।

দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের। এ ছাড়া, চারটি সহ-সভাপতি পদের জন্য ছয়জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন।

নির্বাচন উপলক্ষে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!