শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আওয়ামী লীগের নামে রাজনীতি করার অধিকার নেই: উপদেষ্টা নাহিদ  

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, আমরা যারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছি, আমরা মনে করি- আওয়ামী লীগের রাজনৈতিক বা নৈতিক অধিকার নেই- এই দেশে এই (আওয়ামী লীগ) নামে বা এই আদর্শ নিয়ে আর রাজনীতি করার।

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এই উপদেষ্টা বলেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কটা (আইনি কাঠামো) কী হবে, এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি।

কিন্তু বিচারপ্রক্রিয়া এগোলে আদালত থেকে সুপারিশ আসতে পারে, নির্বাচন কমিশন থেকে সুপারিশ আসতে পারে এবং রাজনৈতিক দলগুলোরও মতামত থাকবে। এসব বিবেচনায় হয়তো আমরা আওয়ামী লীগের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।

জুলাই আন্দোলনে হত্যার বিচার নিয়ে নাহিদ ইসলাম বলেন, নিষিদ্ধের আগে বিচার কার্যক্রমটা প্রধান। বিচারের মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো, আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যায় কতটুকু অংশগ্রহণ করেছে। আর জুলাই গণহত্যায় দলটির নেতাকর্মীদের কত অংশ জড়িত এবং কীভাবে অপরাধটা সংঘটিত করেছিলেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!