রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

আওয়ামী লিগ’ নামে নতুন দল গঠন, নিবন্ধনের আবেদন

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা হয়েছে। নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল।

দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন। আবেদনে নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই।

উজ্জ্বল রায় বলেন, ‘ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি।

তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই তাই আবেদন করেছি।’

আবেদনে তিনি নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, ‘এটা যে কী করে হলো বুঝতে পারছি না। তিনি তো নেই। আগে ছিলেন তাই উল্লেখ করেছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!